যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সঙ্গে সকশিস নেতৃবৃন্দের মতবিনিময়
- আপডেট সময় : ১০:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১২ বার পঠিত

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু. আব্দুস ছালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) যশোর জেলা কমিটির নেতারা। রোববার (২ আগস্ট) বেলা ১১টায় শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আব্দুল মতিন।
মতবিনিময় সভায় অংশ নেন সরকারি কলেজ শিক্ষক সমিতির (সকশিস) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবু সাঈদ আতিকুর রহমান, যশোর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সহসভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক শহীদুল আলম, যুগ্ম সম্পাদক আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার, মহিলা বিষয়ক সম্পাদিকা মিনা আক্তার এবং উপদেষ্টা গোপীকান্ত সরকারসহ অন্যান্য নেতারা।
সরকারি কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষা ও উচ্চশিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
পরে সরকারি কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা কমিটির পক্ষ থেকে শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু. আব্দুস ছালামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে নেতৃবৃন্দ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককেও শুভেচ্ছা জানান।

















