ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোর বোর্ডে খাতা পুনঃনিরীক্ষণে ৭৪ হাজার ৭১৭ আবেদন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ৬০ বার পঠিত

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের জন্য ৭৪ হাজার ৭১৭টি আবেদন জমা পড়েছে। ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত সাত দিনে ২৫টি বিষয়ে এসব আবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী।

তিনি জানান, পুনঃনিরীক্ষণের আবেদনের মধ্যে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে সর্বোচ্চ ১৫ হাজার ৩৪৩টি করে আবেদন জমা পড়েছে। এরপর সাধারণ গণিতে ৭ হাজার ১৭টি আবেদন করা হয়েছে। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে আবেদন পড়েছে ৩ হাজার ৭১৪টি করে।

পরীক্ষা নিয়ন্ত্রক এস এম হোসেন আলী বলেন, আবেদন করা প্রতিটি খাতা পুনঃনিরীক্ষণ করা হবে। নম্বর প্রদান বা নিরীক্ষণের ক্ষেত্রে কোনো ভুল পাওয়া গেলে তা সংশোধন করা হবে। দায়িত্বে থাকা কোনো শিক্ষকের ভুল ধরা পড়লে পরীক্ষা আইনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার এ বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪১ হাজার ৬৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ৬৬ দশমিক ২৭ শতাংশ।

গত ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরদিন থেকে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। সাত দিনের আবেদনের সময়সীমা শেষে মোট ৭৪ হাজার ৭১৭টি আবেদন জমা পড়ে।

ট্যাগস :

যশোর বোর্ডে খাতা পুনঃনিরীক্ষণে ৭৪ হাজার ৭১৭ আবেদন

আপডেট সময় : ১০:১৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬