ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

শফিকুল ইসলাম, যশোর
  • আপডেট সময় : ০৭:০০:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ৪৪ বার পঠিত

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ পালিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দিবসটি উপলক্ষে সেনানিবাসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।

বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধে যশোর অঞ্চলের মানুষের সাহসিকতা, সহযোগিতা ও অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শহীদ পরিবারের সদস্যসহ আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং দেশগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান প্রশংসনীয়।

তিনি আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, যুগোপযোগী ও স্বনির্ভর করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে অভিযান শুরু করে বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনী। ঐতিহাসিক এ দিনটির স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যশোর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

আপডেট সময় : ০৭:০০:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬