ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর হাসপাতালে রোগীর ব্যাগ থেকে চুরির চেষ্টা, নারী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ৩০ বার পঠিত

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওষুধ নেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা এক নারী রোগীর ব্যাগ থেকে চুরির চেষ্টাকালে আম্বিয়া বেগম (৪০) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে হাসপাতালের ওষুধ কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

আটক আম্বিয়া বেগম ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গাপতলা পাড়া এলাকার মোহাম্মদ জাকির হোসেনের স্ত্রী। তিনি মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের মৃত আব্দুল আজিজ বিশ্বাসের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার ফতেপুর দাইতলা গ্রামের প্রীতি বিশ্বাস (২৩) সোমবার দুপুরে হাসপাতালের ওষুধ কাউন্টারের লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় তাঁর পাশে থাকা আম্বিয়া বেগম কৌশলে প্রীতির ভ্যানিটি ব্যাগে হাত ঢুকিয়ে চুরির চেষ্টা করেন।

বিষয়টি টের পেয়ে প্রীতি বিশ্বাস সঙ্গে সঙ্গে তাঁকে হাতেনাতে ধরে ফেলেন এবং চিৎকার দেন। পরে আশপাশের লোকজন ও ভুক্তভোগী নারী ওই নারীকে আটক করে হাসপাতালের নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশের কাছে হস্তান্তর করেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি যশোর কোতোয়ালি মডেল থানা-পুলিশকে জানান। আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

যশোর হাসপাতালে রোগীর ব্যাগ থেকে চুরির চেষ্টা, নারী আটক

আপডেট সময় : ০৯:৩৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬