ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ের বাড়ি যাওয়া হলো না পিতার

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী গ্রামে অটোভ্যান পুকুরে উল্টে পড়ে মহিউদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন ঝিকরগাছা উপজেলার সিরামপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহিউদ্দিন তার মেয়ের বাড়ি সাজিয়ালী গ্রামে যাচ্ছিলেন। তার মেয়ের বিয়ে ওই গ্রামের নজির উদ্দিনের ছেলে মিলন হোসেনের সঙ্গে। বিকেলে তিনি মেয়ের বাড়ির উদ্দেশে রওনা হয়ে আমবটতলা বাজার থেকে অটোভ্যানে ওঠেন। পরে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির পেছনে পৌঁছালে ভ্যানটি রাস্তার পাশে থাকা পুকুরে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে জামাই বাড়ির লোকজন মরদেহ উদ্ধার করে গ্রামের বাড়িতে পাঠান।

এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, “আমাদের কাছে কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। আমরা লোকমুখে ঘটনাটি শুনেছি।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, সাজিয়ালী গ্রামের হযরত আলী সরকারি রাস্তার পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বড় গর্ত তৈরি করেন। ওই গর্তেই পড়ে অটোভ্যানটি উল্টে গিয়ে বৃদ্ধ মহিউদ্দিনের মৃত্যু হয় বলে দাবি তাদের।

জনপ্রিয় সংবাদ

মেয়ের বাড়ি যাওয়া হলো না পিতার

আপডেট সময় : ০৮:৫৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬