ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন Logo কেশবপুরে ১০২ পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা Logo যশোরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ Logo দেবী দুর্গার আর্বিভাবে ত্রিলোকের মহাবিপদ নাশ হয় মহাষ্টমীতে Logo ভিডিও বার্তায় শিক্ষকের নাম বলে শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা Logo যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদ Logo সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বাকশিস নেতৃবৃন্দের মতবিনিময় Logo মণিরামপুর-রাজগঞ্জ সড়কে মাটি, অবৈধ ট্রলির দাপট Logo দুর্গাপূজায় সাতক্ষীরার ৬৪ হিন্দু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ Logo দুর্গাপূজায় যশোর-নড়াইলে এসআরবি’র কঠোর নজরদারি

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান, গ্রেফতার ৪

রাঙামাটি সংবাদদাতা
  • আপডেট সময় : ০৫:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ৫৮ বার পঠিত

রাঙ্গামাটি পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চুরির মামলার পলাতক ও ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) পৌরসভার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন, খাগড়াছড়ির দীঘিনালা থানার মধ্য বোয়ালখালী এলাকার মৃত মোহাম্মদ আলী গাজীর ছেলে মো. ইলিয়াছ (২৯), রাঙ্গামাটি সদর থানার তবলছড়ি (এডিসি কলোনি) এলাকার মনির হোসেন ওরফে মনু কোম্পানীর ছেলে সাব্বির হোসেন (২০), তবলছড়ি অফিসার্স কলোনি এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মনির হোসেন (৬০) এবং কলেজ গেট এলাকার (আমানতবাগ, ৯ নম্বর ওয়ার্ড) সাইফুল ইসলামের ছেলে নুরুল ইসলাম ওরফে ভুট্টো।

কোতয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে চুরির মামলায় পলাতক ও আদালতের ওয়ারেন্টভুক্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে কোতয়ালী থানার ওসি জসীম উদ্দীন বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ট্যাগস :

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান, গ্রেফতার ৪

আপডেট সময় : ০৫:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬