ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

রাজশাহী মেডিকেলে চালু হলো পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স কেন্দ্র

এম আব্দুর রাজ্জাক
  • আপডেট সময় : ০৮:১২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ৫২ বার পঠিত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও তাঁদের স্বজনদের নিরাপত্তা নিশ্চিতকরণ, চুরি প্রতিরোধ, দালালদের হয়রানি বন্ধ এবং সুশৃঙ্খল অ্যাম্বুলেন্স সেবা প্রদানের লক্ষ্যে হাসপাতাল প্রাঙ্গণে পুলিশ বক্স ও বেসরকারি অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে নবনির্মিত পুলিশ বক্স ও বেসরকারি অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।

উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে দূরদূরান্ত থেকে আসা অসহায় রোগী ও তাঁদের স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা, চুরি প্রতিরোধ এবং দালালদের হয়রানি থেকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালুর ফলে রোগী ও তাঁদের স্বজনেরা নিরাপদে এবং নির্ধারিত ভাড়ায় অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবেন। এ সেবা আরও সহজ ও কার্যকর করতে একটি স্থায়ী সরকারি ফোন নম্বর চালু এবং ট্রাফিক পুলিশের প্রতিনিধি নিয়োজিত রাখার পরিকল্পনা রয়েছে।

হাসপাতালের অভ্যন্তরে যানজট নিরসনে সীমিত পরিসরে তিনটি অ্যাম্বুলেন্স রাখার অনুমতি দেওয়া হয়েছে। রোগী নামানোর পর সংশ্লিষ্ট যানবাহন হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান না করে নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স পার্কিংয়ের বিকল্প স্থান হিসেবে টিবি পুকুর হাসপাতাল ও নিউ গর্ভমেন্ট ডিগ্রি কলেজের পশ্চিম পার্শ্বে খালি জায়গা ব্যবহারের প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হয়েছে।

অ্যাম্বুলেন্স ভাড়া প্রসঙ্গে পুলিশ কমিশনার বলেন, আপাতত পূর্ব থেকে নির্ধারিত ভাড়ায় অ্যাম্বুলেন্স চলবে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় অ্যাম্বুলেন্স মালিক ও চালক সমিতির ভাড়া বৃদ্ধির আবেদনের বিষয়টি নিয়ে সকল পক্ষের সঙ্গে আলোচনা করে সময়োপযোগী ভাড়া নির্ধারণ করা যেতে পারে।

তিনি আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ, মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং অ্যাম্বুলেন্স মালিক ও চালক সমিতির মধ্যে আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতে এসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রোগী ও জনসাধারণের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো সমস্যা ভবিষ্যতেও পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সমাধান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), রাজশাহীর সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি, কলেজের অধ্যাপকবৃন্দ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ট্যাগস :

রাজশাহী মেডিকেলে চালু হলো পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স কেন্দ্র

আপডেট সময় : ০৮:১২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬