ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ডাক দিলেন ছাত্রশক্তি

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৮:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / ৮ বার পঠিত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রশক্তি।

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে বলে সংগঠনটি জানিয়েছে। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ছাত্রশক্তি জানায়, মঙ্গলবার এনসিপির জুলাই পদযাত্রায় অংশ নেওয়া নেতৃবৃন্দের গাড়িবহরে হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির দাবি, বুধবার কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি এবং পুলিশি বাধার মাধ্যমে নতুন করে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করা হচ্ছে। এর প্রতিবাদ এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। ছাত্রশক্তি সংশ্লিষ্ট সকলকে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ট্যাগস :

রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ডাক দিলেন ছাত্রশক্তি

আপডেট সময় : ০৮:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬