ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

রাষ্ট্রপতির পদত্যাগ গুঞ্জনের মধ্যেই দেশে ফিরলেন স্পিকার

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০২:৪৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ৪৫ বার পঠিত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের জোরালো গুঞ্জনের মধ্যেই চিকিৎসাসংক্রান্ত সফর সংক্ষিপ্ত করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবার অথবা আগামীকাল শনিবার পদত্যাগ করতে পারেন। শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করার সম্ভাবনা রয়েছে। পদত্যাগের পর চিকিৎসার উদ্দেশ্যে তিনি বিদেশে যেতে পারেন বলেও জানা গেছে। এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য ব্যাংককে অবস্থানরত স্পিকারের নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিতে হয়। এছাড়া রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

বঙ্গভবন-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দেশে ফেরার পর তার কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র কবে হস্তান্তর করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

ট্যাগস :

রাষ্ট্রপতির পদত্যাগ গুঞ্জনের মধ্যেই দেশে ফিরলেন স্পিকার

আপডেট সময় : ০২:৪৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬