ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রূপদিয়া বাজারে বিকাশ ব্যবসায়ীকে জিম্মি করে টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ৭ বার পঠিত

যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে অস্ত্রের মুখে এক বিকাশ ব্যবসায়ীকে জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ছিনতাই শেষে পালিয়ে যাওয়ার সময় আতঙ্ক সৃষ্টি করতে পরপর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রূপদিয়া বাজারের হিরণ মার্কেটের ওই বিকাশ ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মুন্সেপুর মোড় এলাকায় ছিনতাইয়ের শিকার হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার পর আগে থেকেই পালসার মোটরসাইকেল নিয়ে অবস্থান করা তিন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। পরে অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয় তারা।

ছিনতাই শেষে দ্রুত মোটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে পরপর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার বিকট শব্দ ও ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলেও এর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। আকস্মিক এ ঘটনায় রূপদিয়া বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে ছিনতাইয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রূপদিয়া বাজার ও আশপাশের এলাকায় ইভটিজিং, মাদক, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে। সন্ধ্যার পর বাজার ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না থাকায় অপরাধীরা সুযোগ নিচ্ছে বলেও অভিযোগ তাঁদের।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে রূপদিয়া ও পার্শ্ববর্তী এলাকায় একের পর এক চুরি-ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁরা দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় পুলিশ ফাঁড়ির পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর ও জরুরি পদক্ষেপের দাবি করেছেন এলাকাবাসী।

ট্যাগস :

রূপদিয়া বাজারে বিকাশ ব্যবসায়ীকে জিম্মি করে টাকা ছিনতাই

আপডেট সময় : ০৩:৪৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬