ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শহীদ মোহাম্মদ উল্লাহ বীর বিক্রমের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত

এম. ওয়াজেদ আলী, কুয়াদা
  • আপডেট সময় : ০৬:৫৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / ৯২ বার পঠিত

জাতির শ্রেষ্ঠ সন্তান ও যশোরের গর্ব শহীদ সিপাহি মোহাম্মদ উল্লাহ বীর বিক্রমের ৫৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলার সতীঘাটা কামালপুর গ্রামের বাইতুল আকসা জামে মসজিদে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আসর নামাজের পর কামালপুর বাইতুল আকসা জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত মুসল্লিরা।

পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ১৯ নভেম্বর মাগুরার মোহাম্মদপুর থানায় সম্মুখযুদ্ধে শহীদ হন সিপাহি মোহাম্মদ উল্লাহ। মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করে। তাঁর স্মৃতি ধরে রাখতে খুলনায় বিজিবি সেক্টর কমান্ডের একটি গেট তাঁর নামে নামকরণ করা হয়েছে।

শহীদের পরিবারের পক্ষ থেকে এ উপলক্ষে কোরআন তেলাওয়াত, দোয়া ও তাবারক বিতরণের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন বাইতুল আকসা জামে মসজিদের ইমাম মুফতি মোস্তাফিজুর রহমান।

শহীদের বড় ছেলে শহিদুল ইসলাম (খোকা) বলেন, তাঁর বাবার শাহাদাতবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের পাশাপাশি বিভিন্ন স্থাপনা তাঁর নামে নামকরণের দাবি জানাচ্ছেন তাঁরা। একই সঙ্গে মেইন রোড থেকে শহীদের বাড়ির সামনে দিয়ে যাওয়া সড়কটি পাকা করার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

এ সময় শহীদ সিপাহি মোহাম্মদ উল্লাহ বীর বিক্রমের আত্মত্যাগ গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করা হয়। দেশ ও জাতির স্বাধীনতার জন্য তাঁর অবদান আগামী প্রজন্মের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

ট্যাগস :

শহীদ মোহাম্মদ উল্লাহ বীর বিক্রমের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত

আপডেট সময় : ০৬:৫৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬