নড়াইলে চেকপোস্টে এস্কাফ সিরাপসহ আটক ১, প্রাইভেটকার জব্দ
- আপডেট সময় : ০৩:১৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / ১৬ বার পঠিত

নড়াইল সদর থানা-পুলিশের নিয়মিত চেকপোস্টে ৫০ বোতল এস্কাফ সিরাপসহ ইমরান হোসেন (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে একটি প্রাইভেট কার ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে নড়াইল সদর থানাধীন মালিবাগ মোড় এলাকায় মুন ভাটার অফিসের সামনের সড়কে তল্লাশির সময় তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত চেকপোস্টে যানবাহন তল্লাশির একপর্যায়ে ইমরান হোসেনের কাছ থেকে ৫০ বোতল এস্কাফ সিরাপ, একটি প্রাইভেট কার ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।
আটক ইমরান হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার মাদারডাঙ্গা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত শফিউল্লা। নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে জব্দ করা সিরাপের প্রকৃতি, এর উৎস, পরিবহনের উদ্দেশ্য এবং এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।























