সংবাদ শিরোনাম :
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে চেয়ারম্যান প্রার্থী শামিম
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৮:৪০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২০ বার পঠিত

যশোর সদর উপজেলার ১১নং রামনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তোলাগোলদার পাড়াস্থ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মাছুদুর রহমান শামিম।
সাক্ষাৎকালে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় স্থানীয় বাসিন্দারা চেয়ারম্যান পদপ্রার্থী মাছুদুর রহমান শামিমের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে স্থানীয়দের সঙ্গে তাঁর পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার হয়।
ট্যাগস :























