ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ভারতীয় কফ সিরাপসহ এক ব্যক্তি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ১২ বার পঠিত

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৮০ বোতল কোডিন ফসফেটযুক্ত ভারতীয় ESKUF কফ সিরাপসহ রেজাউল হক (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কাশিপুর উত্তরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এসআই সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর উত্তরপাড়া গ্রামের রেজাউল হকের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁকে আটক করে তল্লাশি চালিয়ে ৮০ বোতল কোডিন ফসফেটযুক্ত ভারতীয় ESKUF কফ সিরাপ উদ্ধার করা হয়। গ্রেপ্তার রেজাউল হক কাশিপুর উত্তরপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

শার্শায় ভারতীয় কফ সিরাপসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬