ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩ বার পঠিত

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় শার্শা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।

সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সালাম গফফার ছন্দ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মতিন, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম মিঠু, দপ্তর সম্পাদক হিরোন আহমেদ, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম এবং সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য মোফাজ্জল হোসেন রাজু, মামুনুর রশীদ, ইসমাইল হোসেন, শহিদুল ইসলাম, সেলিম আহম্মেদ ও হুমায়ন কবির মিরাজ সভায় উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে মতামত দেন।

সভায় বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার মানুষের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নচিত্র তুলে ধরতে হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পেশাগত নীতি ও দায়িত্বশীলতা বজায় রাখার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা আরও জোরদার করতে হবে।

সভায় শার্শা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতামত তুলে ধরা হয়। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং এলাকার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :

শার্শা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:২৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬