ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চপর্যায়ের সভা

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০১:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ১৯ বার পঠিত

জাতীয় সংসদ ভবনের বিদ্যমান সাউন্ড সিস্টেম আধুনিকায়ন এবং নতুন প্রযুক্তি প্রতিস্থাপনের লক্ষ্যে উচ্চপর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আধুনিক প্রযুক্তিনির্ভর সাউন্ড সিস্টেম স্থাপনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সোমবার (২৭ জুলাই) সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সংসদের সাউন্ড সিস্টেমকে আরও উন্নত, কার্যকর ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন আধুনিক ব্যবস্থার ওপর একটি বিস্তারিত উপস্থাপনা (প্রেজেন্টেশন) দেওয়া হয়। গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা সম্ভাব্য কারিগরি বিকল্প, প্রযুক্তিগত সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন।

উপস্থাপনায় আধুনিক সাউন্ড সিস্টেমের বিভিন্ন বৈশিষ্ট্য, এর কার্যকারিতা এবং সংসদীয় অধিবেশন পরিচালনায় সর্বোচ্চ মানের সমন্বয় নিশ্চিত করার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময় উপস্থিত অতিথিরা প্রস্তাবিত প্রযুক্তি ও পরিকল্পনা নিয়ে মতামত দেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সভায় সরকার ও বিরোধী দলের শীর্ষ প্রতিনিধিদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা অংশ নেন।

উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ ছাড়া গণপূর্ত অধিদপ্তর ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

ট্যাগস :

সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে উচ্চপর্যায়ের সভা

আপডেট সময় : ০১:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬