ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সতীঘাটায় ‘নতুন কুড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৮ বার পঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ‘নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-২০২৭’ (সিজন-২) কর্মসূচি পরিচালনার জন্য যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়নের সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়কে ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে।

এ উপলক্ষে সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে কর্মসূচির প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি মো. মাসুদুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রামনগর ইউনিয়নের ৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ক্রীড়া শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভায় ‘নতুন কুড়ি স্পোর্টস’ কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ, ক্রীড়া কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে উপস্থিত শিক্ষকরা মতামত দেন।

সভায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকদের সমন্বয়ের মাধ্যমে কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :

সতীঘাটায় ‘নতুন কুড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রস্তুতি সভা

আপডেট সময় : ০৫:৩২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬