ঢাকা ০২:০১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ শিক্ষকতা জীবনের সমাপ্তি

সতীঘাটা স্কুলে প্রধান শিক্ষক জাকির হোসেনের অবসরজনিত বিদায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / ১৯ বার পঠিত

যশোর সদর উপজেলার সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে লালগালিচা সংবর্ধনার মধ্য দিয়ে তাঁকে বিদায় জানানো হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাছুদুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন ও রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান ও সাবেক শিক্ষার্থী দেলোয়ার হোসেন হিমু।

অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান বাবলু, রামনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র আহ্বায়ক মারুফ হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজ মোল্লাসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা প্রধান শিক্ষক জাকির হোসেনের দীর্ঘ কর্মজীবন এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা তাঁর অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান শিক্ষক জাকির হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা দেওয়া হয়।

ট্যাগস :

দীর্ঘ শিক্ষকতা জীবনের সমাপ্তি

সতীঘাটা স্কুলে প্রধান শিক্ষক জাকির হোসেনের অবসরজনিত বিদায়

আপডেট সময় : ০১:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬