ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১১:৪৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / ৩৪ বার পঠিত

দেশে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনগণের সামনে বাস্তবতা তুলে ধরতে হবে।

সোমবার (১৫ জুন) টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারী সাংবাদিক নেতারা বৈঠককে সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ জানান, অর্থনীতি ও সমাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতেও গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যেই একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৮ জুন এ বিষয়ে অংশীজনদের নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হবে।

বৈঠকে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা বৃদ্ধি, সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সরকারের সহযোগিতা নিশ্চিত করতে কার্যকর নীতিমালা প্রণয়নের বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে টেলিভিশন শিল্পকে পূর্ণাঙ্গ শিল্প খাত হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি উত্থাপন করেন গণমাধ্যম প্রতিনিধিরা। তারা ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত একটি কার্যকর গণমাধ্যম কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

চ্যানেল টোয়েন্টি ফোরের নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সরকারের নীতিগত সহায়তা ও সাংবাদিকদের নিরাপত্তা অত্যন্ত জরুরি।

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ১১:৪৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬