ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সংস্কারের অভাবে বেহাল সৌম্য-মোস্তাফিজের স্মৃতিবিজড়িত মাঠ Logo মনিরামপুরে পূর্বশত্রুতার জেরে কামরুজ্জামানকে কুপিয়ে জখম Logo ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন গণিত শিক্ষক সোহরাব উদ্দিন Logo রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত Logo কেশবপুরে দরিদ্র নারী, অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ Logo টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo খুলনায় ফখরুল হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার Logo দুর্গাপূজার ছুটিতে টানা ৮ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা Logo তালায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

সরকারবিরোধী কর্মসূচি পরিচালনার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / ৪৭ বার পঠিত

যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার গুয়াতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আরিফুল ইসলাম উপজেলার গুয়াতলী গ্রামের মৃত মঈনুদ্দীন খানের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয়রা জানান, আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তাকে এলাকায় খুব বেশি দেখা যায়নি। হঠাৎ পুলিশি অভিযানে তাকে আটকের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, আরিফুল ইসলামসহ কয়েকজন চৌগাছায় সরকারবিরোধী কর্মসূচি পালনের পরিকল্পনা করছিলেন বলে তথ্য পায় পুলিশ। এর ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে আরিফুলকে আটক করা হয়। তবে অন্যদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

সরকারবিরোধী কর্মসূচি পরিচালনার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০১:৪৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬