ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি নিয়ে মাঠে মাহবুর রহমান মালেক Logo ঝিকরগাছায় দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo নদীভাঙনে বিলীন দোকানপাট ও গুদামঘর, ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা Logo ডুমুরিয়ায় বরফ কল দেখিয়ে সারের ডিলার নিয়োগ! Logo সংস্কারের অভাবে বেহাল সৌম্য-মোস্তাফিজের স্মৃতিবিজড়িত মাঠ Logo মনিরামপুরে পূর্বশত্রুতার জেরে কামরুজ্জামানকে কুপিয়ে জখম Logo ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন গণিত শিক্ষক সোহরাব উদ্দিন Logo রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত Logo কেশবপুরে দরিদ্র নারী, অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ Logo টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার

সরকারের বাজেটের চেয়ে ‘ছায়া বাজেট’ বেশি জনবান্ধব: জামায়াত

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৬:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • / ৫৬ বার পঠিত

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের সরকারি বাজেটের তুলনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ‘ছায়া বাজেট’ অধিক জনবান্ধব ও উন্নয়নমুখী বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (১২ জুন) রাজধানীর মগবাজার কেন্দ্রীয় কার্যালয়-এ আয়োজিত বাজেট-পরবর্তী এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের পর জামায়াতে ইসলামী ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি বিকল্প ‘ছায়া বাজেট’ প্রকাশ করে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের প্রস্তাবিত বাজেট দেশের বাস্তব অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে, এ বাজেট বাস্তবায়নে রাজস্ব সংগ্রহ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং ঘাটতি পূরণে সরকারকে অতিরিক্ত ঋণের ওপর নির্ভর করতে হবে, যার চাপ শেষ পর্যন্ত জনগণের ওপর পড়বে।

তিনি দাবি করেন, তাদের প্রস্তাবিত ছায়া বাজেট জনকল্যাণ, সুশাসন ও অর্থনৈতিক স্বনির্ভরতার ভিত্তিতে তৈরি করা হয়েছে। একই সঙ্গে তিনি সরকারের প্রতি আহ্বান জানান, প্রয়োজনীয় সংশোধন ছাড়া বাজেট পাস না করার জন্য।

জামায়াত নেতা অভিযোগ করেন, বর্তমান বাজেটে দুর্নীতি ও অনিয়মের সুযোগ থেকে যেতে পারে এবং বাস্তবসম্মত রাজস্ব আহরণের পরিকল্পনায় ঘাটতি রয়েছে। তার মতে, ব্যাংক ঋণ ও বৈদেশিক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

তিনি আরও বলেন, তৈরি পোশাক শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক বৃদ্ধির ফলে রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের ওপর ‘গণবিরোধী’ বাজেটের বোঝা চাপিয়ে না দিয়ে বাস্তবসম্মত ও জনকল্যাণমুখী পরিকল্পনা গ্রহণ করা উচিত।

ট্যাগস :

সরকারের বাজেটের চেয়ে ‘ছায়া বাজেট’ বেশি জনবান্ধব: জামায়াত

আপডেট সময় : ০৬:০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬