ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফুটবল মাঠে বন্ধুত্বের উৎসব

সাংবাদিকদের প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জয়

ইয়ার আলী শেখ
  • আপডেট সময় : ০৯:১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ৪৯ বার পঠিত

গোপালগঞ্জের সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও খেলাধুলার চর্চা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।

শুক্রবার (১৯ জুন) বিকেলে গোপালগঞ্জ পুরাতন স্টেডিয়াম (শেখ মনি স্টেডিয়াম) মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ৩-২ গোলে হারিয়ে জয় তুলে নেয় আর্জেন্টিনা সমর্থক দল।

ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও উপভোগ্য ফুটবল উপহার দেন। বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের উচ্ছ্বাসে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দর্শকদের করতালি ও উল্লাসে স্টেডিয়াম পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। আর্জেন্টিনা সমর্থক দলের নেতৃত্ব দেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের হোসেন। অন্যদিকে ব্রাজিল সমর্থক দলের অধিনায়ক ছিলেন শরিফুল ইসলাম মোল্লা। নির্ধারিত সময়ের রুদ্ধশ্বাস লড়াই শেষে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা দল।

ম্যাচে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা-আইসিটি) শোভন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ উভয় দলের হাতে সম্মানসূচক ট্রফি তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, প্রতিযোগিতার চেয়ে অংশগ্রহণ, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক জোরদার করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রেসক্লাব গোপালগঞ্জের নেতারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি আরও বাড়াবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

ম্যাচটি দেখতে মাঠে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, ক্রীড়াপ্রেমী ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। খেলা শেষে দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মাঠে ছিল প্রতিদ্বন্দ্বিতা, আর মাঠের বাইরে ছিল বন্ধুত্ব, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার অনন্য দৃশ্য।

ফুটবল মাঠে বন্ধুত্বের উৎসব

সাংবাদিকদের প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জয়

আপডেট সময় : ০৯:১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬