
ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক ঘোষণা পত্রিকার বিশেষ প্রতিনিধি ও মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক সুমন চক্রবর্তীর একমাত্র কন্যা কথা চক্রবর্তীর শুভ জন্মদিন উদযাপিত হয়েছে।
চার বছর আগে পরিবারের আনন্দের কেন্দ্রবিন্দু হয়ে পৃথিবীতে আগমন ঘটে কথা চক্রবর্তীর। জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জুন) এক আনন্দঘন পরিবেশে মোমবাতি প্রজ্বলন ও কেক কাটার মধ্য দিয়ে তার জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে কথা চক্রবর্তীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও দৈনিক দিনকাল পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি সাংবাদিক মো. সাজ্জাদ আলম খান সজল।
এ সময় তিনি বলেন, “পিতার আদর্শে উজ্জীবিত হয়ে সাফল্যে ভরে উঠুক কথা’র জীবন। সে যেন একজন আদর্শ ও মানবিক মানুষ হিসেবে বেড়ে ওঠে।”
জন্মদিনের আয়োজনে কথা চক্রবর্তীর মা সাথী চক্রবর্তী, বাবা সাংবাদিক সুমন চক্রবর্তীসহ পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই কথা চক্রবর্তীর সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।





















