ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব আল হাসানের বাড়িতে বোমা নিক্ষেপ

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১০:৫৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ১১ বার পঠিত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টারও অভিযোগ করেছেন স্থানীয়রা। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার (৫ আগস্ট) রাতে মাগুরা শহরে সাকিব আল হাসানের বাড়ির দক্ষিণ পাশের লোহার গেট লক্ষ্য করে একটি বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়। এতে গেটের ওপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ঘটনার সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে বা কী উদ্দেশ্যে হামলার চেষ্টা করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। এটি পেট্রোল বোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। নিক্ষিপ্ত বস্তুর প্রকৃতি, ঘটনার কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগস :

সাকিব আল হাসানের বাড়িতে বোমা নিক্ষেপ

আপডেট সময় : ১০:৫৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬