ঢাকা ১১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেশবপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা আজাদ Logo বেনাপোলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন Logo কেশবপুরে ১০২ পূজামণ্ডপ পরিদর্শনে আনসার-ভিডিপি কর্মকর্তারা Logo যশোরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ Logo দেবী দুর্গার আর্বিভাবে ত্রিলোকের মহাবিপদ নাশ হয় মহাষ্টমীতে Logo ভিডিও বার্তায় শিক্ষকের নাম বলে শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা Logo যশোর সরকারি সিটি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম আজাদ Logo সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বাকশিস নেতৃবৃন্দের মতবিনিময় Logo মণিরামপুর-রাজগঞ্জ সড়কে মাটি, অবৈধ ট্রলির দাপট Logo দুর্গাপূজায় সাতক্ষীরার ৬৪ হিন্দু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ৫১ বার পঠিত

সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ এলাকায় অভিযান চালিয়ে ৫৪২ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা। সোমবার (৬ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, অভিযানে ৪৫৪ বোতল উইনকেরিক্স এবং ৮৮ বোতল এস্কাফ সিরাপসহ মোট ৫৪২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সময় হাড়দ্দাহ এলাকার বাসিন্দা মো. আসাদুল মোড়ল (৪৫) ও মো. রুহুল আমিন মোল্লা (৩৯) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। পরে গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধার হওয়া মাদকসহ তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, মাদকের বিরুদ্ধে র‍্যাবের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য এবং চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলবে।

ট্যাগস :

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গ্রেফতার ২

আপডেট সময় : ০৯:৪৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬