ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার
গাজী নজরুল পদ হারালে

সাতক্ষীরা-৪ আসনে নির্বাচন করতে চান হিরো আলম

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৯:৪৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ৪০ বার পঠিত

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে। দলটির গঠনতন্ত্রের ৬২ ধারায় নেওয়া এ সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে (ইসি) জানানো হবে বলে জানিয়েছে জামায়াত।

দলীয় সূত্রে জানা গেছে, এ সিদ্ধান্তের ফলে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদও শূন্য হতে পারে। সে ক্ষেত্রে সাতক্ষীরা-৪ আসনে উপনির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য ওই উপনির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম (হিরো আলম)।

একটি অডিওবার্তায় হিরো আলম বলেন, “আমার অনেক দিনের স্বপ্ন, এমপি হব। আমি চেয়েছিলাম, যদি কখনো সুষ্ঠু নির্বাচন হয় আমি দাঁড়াব। গত নির্বাচন সুষ্ঠু হয়েছে। এখন যেখানেই উপনির্বাচন হবে, সেখানেই আমি দাঁড়াব। দেখি সুষ্ঠু নির্বাচনেও আমাকে মারে কিনা। আমার ওপর জামায়াত অ্যাটাক করে, বিএনপি অ্যাটাক করে নাকি এনসিপি অ্যাটাক করে। কয়েকবার নির্বাচনে আমি লড়েছি, পাশও করেছি। এবার উপনির্বাচনে দেখি জনগণ কী করে।”

এর আগে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন হিরো আলম। নির্বাচনী প্রচার ও ভোটগ্রহণের সময় তার ওপর হামলার অভিযোগও উঠেছিল। পরে তিনি কয়েকটি নির্বাচনকে বিতর্কিত উল্লেখ করে বর্জনের ঘোষণা দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে ‘আমজনতা’ দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ওই নির্বাচনে অংশ নেননি। এছাড়া ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছিলেন এই কনটেন্ট ক্রিয়েটর।

তবে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য পদ আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা এবং উপনির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

ট্যাগস :

গাজী নজরুল পদ হারালে

সাতক্ষীরা-৪ আসনে নির্বাচন করতে চান হিরো আলম

আপডেট সময় : ০৯:৪৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬