ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঝিকরগাছায় দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo নদীভাঙনে বিলীন দোকানপাট ও গুদামঘর, ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা Logo ডুমুরিয়ায় বরফ কল দেখিয়ে সারের ডিলার নিয়োগ! Logo সংস্কারের অভাবে বেহাল সৌম্য-মোস্তাফিজের স্মৃতিবিজড়িত মাঠ Logo মনিরামপুরে পূর্বশত্রুতার জেরে কামরুজ্জামানকে কুপিয়ে জখম Logo ৩২ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন গণিত শিক্ষক সোহরাব উদ্দিন Logo রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত Logo কেশবপুরে দরিদ্র নারী, অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ Logo টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo খুলনায় ফখরুল হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার

সীমান্তে ভারতীয়-বাংলাদেশিদের ইট-পাটকেল ছোড়াছুড়ি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ৮৯ বার পঠিত

এক ভারতীয় নাগরিককে জোরপূর্বক পুশইনের ঘটনাকে কেন্দ্র করে জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। এ উত্তেজনা বিজিবি–বিএসএফ ছাড়াও দুই দেশের স্থানীয় জনগণের মধ্যেও ছড়িয়ে পড়ে। বুধবার (১০ জুন) বিকেলে দুই দেশের সীমান্তবর্তী জনগণের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বাংলাদেশিদের ধাওয়ায় ভারতীয় কয়েকজন ব্যক্তি পিছু হটতে বাধ্য হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

জানা যায়, সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ৬০ বছর বয়সী ব্যক্তিকে শূন্যরেখায় ফেলে রেখে যায় বিএসএফ সদস্যরা। পরবর্তীতে ওই ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তাকে বাধা দেয়। ফলে তিনি আবারও শূন্যরেখায় অবস্থান করেন।

এ ঘটনায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো পক্ষই ওই ব্যক্তিকে গ্রহণ করেনি বলে জানা গেছে। এরপর থেকেই স্থানীয়দের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

বিকেলে কাঁটাতারের বেড়ার কাছাকাছি দুই দেশের স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। পরিস্থিতি উত্তপ্ত হলে ভারতীয় কয়েকজন যুবক পিছু হটে যায় বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের অভিযোগ, বিএসএফ নিয়মিতভাবে পুশইনের চেষ্টা করে আসছে, যা সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে। এদিকে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান সীমান্তে শূন্যরেখা অতিক্রম না করতে সবাইকে অনুরোধ জানিয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :

সীমান্তে ভারতীয়-বাংলাদেশিদের ইট-পাটকেল ছোড়াছুড়ি

আপডেট সময় : ০৯:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬