ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৯:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ১৩ বার পঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৮১৬ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ৬৯১ জনের শরীরে হামের উপসর্গ এবং ৭৮ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৮১৬ জনের মৃত্যুর মধ্যে হামের উপসর্গে মারা গেছেন ৭২১ জন এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৯৫ জন।

এদিকে গত একদিনে নতুন করে ৭৮ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৬১৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ২২ হাজার ৭৬৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ১৫ হাজার ২৭২ জনের শরীরে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারাদেশে মোট ১ লাখ ৫ হাজার ২৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

ট্যাগস :

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৯:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬