ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হৈবতপুরে সিরিজ খাল খনন কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ৫০ বার পঠিত

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে চলমান সিরিজ খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরিদর্শনকালে তিনি খাল খনন কাজের অগ্রগতি ও গুণগত মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতা ও মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, কৃষিবান্ধব সরকারের অন্যতম লক্ষ্য গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করা। সিরিজ খাল পুনঃখননের ফলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি শুষ্ক মৌসুমে কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধি পাবে, যা কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি অঞ্চলে পানির সুষম ব্যবহার নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়ন এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়ন হবে।

পরিদর্শনকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, খাল পুনঃখনন কাজ সম্পন্ন হলে হৈবতপুর ইউনিয়ন ও আশপাশের ফসলি জমির জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে সেচ সুবিধা বৃদ্ধি পেয়ে স্থানীয় কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

ট্যাগস :

হৈবতপুরে সিরিজ খাল খনন কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত

আপডেট সময় : ০৪:৪৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬