ঢাকা ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৪০ কোটি টাকা অনুদান পাচ্ছে যেসব এতিমখানা

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৮:১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • / ৪৩ বার পঠিত

বেসরকারি এতিমখানায় থাকা শিশুদের খাদ্য ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তির সরকারি ভাতা হিসেবে ১৪০ কোটি ১১ লাখ ৮ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনের পর এই অর্থ দেশের ৬৪ জেলার ৪ হাজার ২০৯টি বেসরকারি এতিমখানার ১ লাখ ১৬ হাজার ৭৫৯ জন এতিম শিশুর জন্য মঞ্জুর করা হয়েছে। সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ‘বেসরকারি এতিমখানা’ খাতে বরাদ্দকৃত অর্থ থেকে দ্বিতীয় কিস্তির অনুদান হিসেবে এ অর্থ ছাড় করা হয়েছে। নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সমাজসেবা অফিসার ও উপজেলা বা শহর সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে এতিমখানাগুলোর মধ্যে এ অর্থ বিতরণ করা হবে।

সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে এই খাতে মোট ২৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে প্রথম কিস্তিতে ১৩৯ কোটি ৮৮ লাখ ৭৬ হাজার টাকা ছাড় করা হয়েছিল। দ্বিতীয় কিস্তি মিলিয়ে পুরো বরাদ্দই এখন বিতরণের আওতায় এসেছে।

বরাদ্দ অনুযায়ী নিবন্ধিত বেসরকারি এতিমখানায় থাকা শিশুদের প্রতি মাসে ২ হাজার টাকা হারে ছয় মাসের অনুদান দেওয়া হবে। অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জন্য প্রতিটি শিশুর জন্য মোট ১২ হাজার টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। এ অর্থ খাদ্যসহ মৌলিক জীবনযাপনের প্রয়োজন মেটাতে ব্যয় করা হবে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, সরকারি অনুদান বরাদ্দ ও বণ্টন নীতিমালা-২০১৪ কঠোরভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিয়মিত মনিটরিং করার নির্দেশও দেওয়া হয়েছে।

১৪০ কোটি টাকা অনুদান পাচ্ছে যেসব এতিমখানা

আপডেট সময় : ০৮:১২:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬