ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
যশোরে শোক র‌্যালি

২৮ বছরেও বিচার হয়নি সাংবাদিক মুকুল হত্যার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ১৯ বার পঠিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যশোরে দৈনিক রানার পত্রিকার সম্পাদক ও সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুলের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৩০ আগস্ট) সকালে শোক র‌্যালি, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সকালে প্রেসক্লাব যশোর, সাংবাদিক ইউনিয়ন যশোরসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের উদ্যোগে শোকর‌্যালির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এ সময় তাঁরা প্রয়াত সাংবাদিক সাইফুল আলম মুকুলের স্মরণে কালো ব্যাজ ধারণ করেন।

শোকর‌্যালি শেষে সাংবাদিক নেতৃবৃন্দ ও উপস্থিত সংবাদকর্মীরা সাংবাদিক সাইফুল আলম মুকুলের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে দুপুরে যশোর প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভায় বক্তারা বলেন, সাংবাদিক সাইফুল আলম মুকুল হত্যাকাণ্ডের ২৮ বছর পেরিয়ে গেলেও এখনো এ হত্যার বিচার সম্পন্ন হয়নি। দীর্ঘ সময়েও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তাঁরা।

বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যার মতো গুরুতর ঘটনার বিচার বছরের পর বছর ঝুলে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ৩০ আগস্ট যশোর শহরের বেজপাড়া এলাকায় দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন দৈনিক রানার পত্রিকার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল। এরপর থেকে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁর মৃত্যুবার্ষিকী পালন করে আসছেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ট্যাগস :

যশোরে শোক র‌্যালি

২৮ বছরেও বিচার হয়নি সাংবাদিক মুকুল হত্যার

আপডেট সময় : ০২:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬