ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অঙ্গীভূত আনসারদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে: মহাপরিচালক Logo সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo যশোরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন Logo ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন Logo বাগুডাঙ্গা শামছুল উলূম মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত Logo ঢাকার বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু Logo ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে বিএনপির লিফলেট বিতরণ Logo খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪৮৩৭ পিস ইয়াবাসহ বাসযাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ৬৭ বার পঠিত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৯ ব্যাটালিয়নের সদস্যরা যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া ব্রিজ এলাকা থেকে দুই বাসযাত্রীকে প্রায় ৪ হাজার ৮৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে। রোববার (১৪ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন—সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের কাওসার আলী গাজীর ছেলে আক্তারুল ইসলাম এবং যশোর সদর উপজেলার দোহাকুল গ্রামের হুমায়ুন কবীরের ছেলে রোকনুজ্জামান।

বিজিবি সূত্রে জানা যায়, একটি বাসে করে ইয়াবা ট্যাবলেট পরিবহন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল নীলগঞ্জ ব্রিজ এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন বাসটি সেখানে পৌঁছালে তল্লাশি চালিয়ে দুই যাত্রীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৮৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার পর আটককৃতদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

৪৮৩৭ পিস ইয়াবাসহ বাসযাত্রী আটক

আপডেট সময় : ১০:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬