সংবাদ শিরোনাম :
যশোরে র্যাবের অভিযানে দুটি তক্ষকসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:৪৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ৩৭ বার পঠিত

যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে দুটি জীবিত তক্ষক উদ্ধার করেছে র্যাব-৬, যশোর ক্যাম্প। এ সময় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সোহেল পারভেজ (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড় ভেকুটিয়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সোহেল পারভেজের হেফাজত থেকে দুটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। আটক সোহেল পারভেজ সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। উদ্ধার করা তক্ষক দুটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
ট্যাগস :





















