ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
উদ্ধার হত্যার চাকু’

স্বর্ণ ব্যবসায়ী আল-আমিন হত্যা: ১৩ দিন পর প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ বার পঠিত

যশোরে স্বর্ণ ব্যবসায়ী আল-আমিন হোসেন (২৯) হত্যা মামলার প্রধান পলাতক আসামি সফিয়ার রহমান টুটুলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচগিয়ার চাকুও উদ্ধার করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে যশোর কোতোয়ালি থানার চূড়ামনকাটি এলাকা থেকে টুটুলকে গ্রেপ্তার করে পিবিআই যশোরের একটি দল। পরে দুপুর ১২টা ২৫ মিনিটে নাজিরশংকরপুর গ্রামের একটি কোল্ড স্টোরেজের পেছনে আধাপাকা বাড়ির পূর্ব পাশের জানালার সানশেডের ওপর থেকে চাকুটি উদ্ধার করা হয়।

পিবিআই সূত্র জানায়, গত ২০ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব বারান্দীপাড়ার মাঠপাড়ার বাসিন্দা ও স্বর্ণ ব্যবসায়ী আল-আমিন হোসেন দোকান থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। বারান্দীপাড়ার লিচুতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লিচুতলা মাদ্রাসার পেছনের একটি মেহগনি বাগানে মরদেহ ফেলে যায়। পরে বিকেল সোয়া ৪টার দিকে তাঁর মা ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ২১ আগস্ট দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলাটি করা হয়। পরে পিবিআই যশোর স্বপ্রণোদিত হয়ে মামলাটির তদন্তভার নেয়।

তদন্তের ধারাবাহিকতায় গত ২৬ আগস্ট হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গোলাম রসুল (৩০) নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পিবিআই। এরপর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রধান পলাতক আসামি টুটুলের অবস্থান শনাক্ত করা হয়। পিবিআইয়ের প্রধান অতিরিক্ত আইজিপি মোস্তফা কামালের সার্বিক দিকনির্দেশনা এবং পিবিআই যশোরের পুলিশ সুপার মো. কামরুজ্জামানের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে টুটুলকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুটুল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে। মামলায় জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই। পাশাপাশি হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তও চলছে।

ট্যাগস :

উদ্ধার হত্যার চাকু’

স্বর্ণ ব্যবসায়ী আল-আমিন হত্যা: ১৩ দিন পর প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৫৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬