ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ফেসবুক লাইভে লটারি জুয়া পরিচালনার অভিযোগে ৮জন আটক

রোহিত হোসেন রনি
  • আপডেট সময় : ১১:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৪ বার পঠিত

যশোরে ফেসবুক লাইভে লটারির মাধ্যমে স্ক্র্যাচ কার্ড বিক্রি করে জুয়া পরিচালনার অভিযোগে আটজনকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মৃত আব্দুর রহিম গাজীর ছেলে শাহীন আলম, শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের বিল্লাল গাজীর ছেলে বাপ্পী হোসেন, একই উপজেলার মিন্দিনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম, কালীগঞ্জের শিবপুর গ্রামের শাহিনুর রহমানের ছেলে সোহেল রানা, একই গ্রামের হোসেন গাজীর ছেলে শরিফুল ইসলাম, সালাম সরদারের ছেলে ফয়সাল হোসেন, মলেঙ্গা গ্রামের আব্দার রহমানের ছেলে নাজমুল হোসেন এবং মরাগাছা গ্রামের ইউসুফ আলীর ছেলে মিলন।

র‌্যাব জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন ও জুয়ার কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বি প্রিন্স জানান, আটক ব্যক্তিরা মূলত প্রবাসীদের টার্গেট করে ফেসবুক লাইভে স্ক্র্যাচ কার্ড বিক্রি করতেন। টাকা দিয়ে এসব কার্ড কিনলে ভাগ্যের ওপর নির্ভর করে নগদ অর্থ ও বিভিন্ন পুরস্কার জেতার প্রলোভন দেখানো হতো।

তিনি আরও জানান, অনেক সাধারণ মানুষ এসব স্ক্র্যাচ কার্ড কিনে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া চক্রটি বিভিন্ন সময় অনলাইন জুয়াও পরিচালনা করত বলে অভিযোগ পাওয়া গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে চক্রটির অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। অভিযানে আটজনকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :

যশোরে ফেসবুক লাইভে লটারি জুয়া পরিচালনার অভিযোগে ৮জন আটক

আপডেট সময় : ১১:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬