ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo শার্শায় পৃথক ঘটনায় নারীসহ গ্রেপ্তার ৫, আদালতে প্রেরণ Logo ঝিকরগাছায় অবৈধ দখলদার উচ্ছেদে ইউএনও’র কড়া সতর্কবার্তা Logo শার্শায় ভিক্ষুক পুনর্বাসনে দুই প্রতিবন্ধীকে ভ্যান প্রদান Logo শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের সক্রিয় সদস্য গ্রেপ্তার Logo বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালান পণ্য আটক Logo পদ্মপুকুর-গাবুরা সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ Logo পাকশিয়া সম্মিলনী বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তানভীর আলম Logo প্রগতি আদর্শ মাদ্রাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা Logo নড়াইলে সড়ক নির্মাণে ইটের বদলে ব্লক ব্যবহারের নির্দেশ

শার্শায় পৃথক ঘটনায় নারীসহ গ্রেপ্তার ৫, আদালতে প্রেরণ

আলমগীর হোসেন, বেনাপোল
  • আপডেট সময় : ০৫:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫ বার পঠিত

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে পৃথক ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠিয়েছে শার্শা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মাসুদ রানা ও আলামিন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

অপরদিকে, অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে আল মামুন ও রুবিনা খাতুনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ছাড়া নাশকতা মামলার তদন্তে সম্পৃক্ততার অভিযোগে শাহাজাহান আলী নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

শার্শায় পৃথক ঘটনায় নারীসহ গ্রেপ্তার ৫, আদালতে প্রেরণ

আপডেট সময় : ০৫:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬