ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন আধুনিকায়নসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান

জহির উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ১১:২৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ২৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং টিকিট কালোবাজারি সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দাবিতে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপির কাছে স্মারকলিপি দিয়েছে সামাজিক সংগঠন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া।

স্মারকলিপিতে স্টেশনের অবকাঠামোগত আধুনিকায়ন ও সংস্কার, যাত্রীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং টিকিট কালোবাজারি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রীসেবার মান উন্নয়নে অবকাঠামোগত সংস্কার জরুরি। বিশেষ করে প্ল্যাটফর্মে পর্যাপ্ত ফ্যান ও বসার আসন স্থাপন, গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির সময় ও সংখ্যা প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি এবং যাত্রীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

স্মারকলিপিতে টিকিট কালোবাজারি প্রতিরোধে কার্যকর নজরদারি, স্বচ্ছ টিকিট ব্যবস্থাপনা এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানানো হয়। পাশাপাশি স্টেশনের নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সেগুলোর কার্যকর মনিটরিং নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া যাত্রীদের জন্য পরিচ্ছন্ন শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের অভিযোগ গ্রহণ এবং দ্রুত প্রতিকারের জন্য কার্যকর অভিযোগ ব্যবস্থাপনা চালুর দাবি তুলে ধরে সংগঠনটি।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী, সদস্য সচিব মোহাম্মদ সাবের হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেন, স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়ন করা হলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের যাত্রীসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে যাত্রীরা নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও হয়রানিমুক্ত রেলসেবা পাবেন।

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন আধুনিকায়নসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ১১:২৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬