ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির পরিচালক পদ ছাড়লেন মীর শাকরুল আলম সীমান্ত

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় : ০৭:০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ২৭ ভার পঠিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত। সোমবার (৮ জুন) তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততার বিষয়টি উল্লেখ করেছেন।

মীর শাকরুল আলম সীমান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর পুত্র। চিঠিতে তিনি জানান, রাজশাহী অঞ্চল থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হলেও বর্তমানে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার ওপর ন্যস্ত রয়েছে।

তিনি উল্লেখ করেন, এ কারণে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না। দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তিনি পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে বিসিবি সভাপতির কাছে তার পদত্যাগ গ্রহণেরও অনুরোধ জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গতকাল অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন মীর শাকরুল আলম সীমান্ত। তবে নির্বাচিত হওয়ার পরদিনই তার পদত্যাগের ঘটনায় ক্রিকেটাঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিসিবির পরিচালক পদ ছাড়লেন মীর শাকরুল আলম সীমান্ত

আপডেট সময় : ০৭:০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬