ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘাইহাট জোনে সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময়

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান

ভুবণ ত্রিপুরা, সাজেক
  • আপডেট সময় : ১০:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ৪৬ বার পঠিত

পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি ও সেনাসদস্যদের দায়িত্ব পালনের কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোনের সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নে সফরকালে বাঘাইহাট জোনের সেনা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি দায়িত্বে নিয়োজিত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের দায়িত্ব পালন, কর্মপরিবেশ ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সেনাপ্রধান প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সেনাসদস্যদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন অব্যাহত রাখার নির্দেশনা দেন।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন এবং তাঁদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন সেনাপ্রধান। এ সময় সংশ্লিষ্ট সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সফরকালে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদর এবং সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

বাঘাইহাট জোনে সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময়

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান

আপডেট সময় : ১০:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬