ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দাঙ্গা নিয়ন্ত্রণ ও গণপ্রতিরক্ষায় আনসার-ভিডিপির পেশাগত দক্ষতায় নতুন দিগন্ত Logo অঙ্গীভূত আনসারদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে: মহাপরিচালক Logo সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo যশোরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন Logo ঝিকরগাছায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন Logo বাগুডাঙ্গা শামছুল উলূম মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত Logo ঢাকার বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু Logo ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে বিএনপির লিফলেট বিতরণ

সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সজীব হাসান, আদমদীঘি (বগুড়া)
  • আপডেট সময় : ০৭:১৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ২২ বার পঠিত

বগুড়ার সান্তাহারে অভিযান চালিয়ে তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো, সান্তাহার পৌর শহরের নতুন বাজারের রুহুল আমিনের ছেলে হাফিজুল ইসলাম জাম্বু (৪১) ও বশিপুর লকু পশ্চিম কলোনী এলাকার নাজিম উদ্দিন চৌধুরীর ছেলে সুমন চৌধুরী (৩২)।

ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাফিজুল ইসলাম জাম্বুর নিজ দখলীয় সেমিপাকা বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে একটি সাদা প্লাস্টিকের কৌটার ভেতরে পলিথিনে মোড়ানো ১০২ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট এবং একই পলিথিনের মধ্যে অন্য একটি প্যাকেটে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তারা আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শামীমা আকতার বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬