ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোর জেলা জামায়াতের আমীরের শপথ নিলেন গোলাম রছুল এমপি Logo সাফ চ্যাম্পিয়নশিপের নিরাপত্তায় আনসার, প্রস্তুত স্ট্রাইকিং ফোর্স Logo যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ Logo বাঘারপাড়ায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামি আটক Logo সাতক্ষীরার তালায় মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড Logo কুলাউড়ায় মহিলা ইউপি সদস্যের নেতৃত্বে প্রবাসীর সম্পত্তি দখল চেষ্টা Logo মানুষের বসতভিটা রক্ষায় নদীপাড়ে এমপি বিশ্বাস জাহাঙ্গীর Logo কন্টেন্ট নির্মাণ প্রতিযোগিতায় বিজয়ী নড়াইলের সৌরভ Logo জমে উঠেছে কেশবপুরের গড়ভাঙ্গা সুপারি হাট, জমজমাট কেনাবেচা Logo কোটালীপাড়ার ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরার তালায় মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড

আব্দুর রশিদ, সাতক্ষীরা
  • আপডেট সময় : ০৮:২৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ২০ বার পঠিত

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে হাসানুর রহমান খাঁ (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খলিলনগর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক শেখ জসিম উদ্দিন আকবরের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

এ সময় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ স্বর্ণার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে তালা উপজেলা খলিলনগর ইউনিয়নের কাশেম খাঁর ছেলে হাসানুর রহমান খাঁ (৪১)-কে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ স্বর্ণা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :

সাতক্ষীরার তালায় মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড

আপডেট সময় : ০৮:২৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬