ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার

আতিকুজ্জামান রিমু, (শার্শা) যশোর
  • আপডেট সময় : ০৪:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ১৮ বার পঠিত

যশোরের শার্শা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) রাত ৯টার দিকে শিকারপুর আমতলা মোড় ব্রিজ থেকে আনুমানিক ১০০ গজ পশ্চিমে কাঁচা রাস্তার পাশে জামাল হোসেন (৫০) নামের এক ব্যক্তির ধানক্ষেতের ভেতর থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান,এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের এ ধরনের বিশেষ অভিযান এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

ট্যাগস :

শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার

আপডেট সময় : ০৪:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬