সংবাদ শিরোনাম :
রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ৫৯ বার পঠিত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সুরত মেম্বার নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজগঞ্জের শাহাপুরী স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। চলন্ত একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে ইজিবাইকে করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তাঁর মৃত্যু হয়।
নিহত সুরত মেম্বার মণিরামপুর উপজেলার ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নের ৩ নম্বর রামপুর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ট্যাগস :

























