ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বেনাপোলে ‘সবার আগে বাংলাদেশ মঞ্চ, জিরো পয়েন্টে স্থায়ী মঞ্চ’ Logo অসুস্থ ফরহাদের সুস্থতা কামনায় চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ Logo যশোর-৫ আসনের সাবেক এমপি স্বপন ভট্টাচার্য ঢাকায় গ্রেপ্তার Logo অসুস্থ কৃষকদল নেতা ফরহাদের পাশে চেয়ারম্যান প্রার্থী শামীম Logo আইনজীবী সমিতির নতুন নেতৃত্বকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা Logo যশোর হাসপাতালে মৃত বৃদ্ধের ৪০ হাজার টাকা পরিবারের কাছে হস্তান্তর Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে যশোর জেলা যুবদলের বিক্ষোভ Logo কেশবপুরে যানজট নিরসনে অভিযান, ছয়জনকে জরিমানা Logo যশোরে ব্যাংকের নিরাপত্তা জোরদারে পুলিশ-ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় Logo বেনাপোলে আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

আদমদীঘিতে ৩ বছরের শিশুকে যৌন নিপীড়ন; কিশোর গ্রেফতার

সজীব হাসান, আদমদীঘি (বগুড়া)
  • আপডেট সময় : ১০:২১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ৫৬ বার পঠিত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মাত্র তিন বছরের এক শিশুকণ্যক যৌন নিপীড়নের অভিযোগে তুষার (১৬) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সান্তাহার এলাকা থেকে তাকে গ্রফতার করা হয়। গ্রেফতারকৃত তুষার উপজেলার সান্তাহার চা-বাগান কলোনীর শ্রী তুফানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সান্তাহার চা-বাগান এলাকার ওই শিশুকণ্যাকে নিয়ে তার মা বাড়িতে টেলিভিশন দেখছিল। কিছুক্ষন পর বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশী ঋষি নামের অপর শিশুকে নিয়ে বাড়ির পাশে দুই জন শিশু খেলাধুলা করে।

সেখান থেকে গ্রেফতারকৃত তুষার ওই শিশুকণ্যাকে কৌশলে পাশের বাড়িতে নিয়ে যৌন নিপীড়ন করে। দীর্ঘসময় শিশুটি নিখোঁজ হওয়ায় তার বাবা-মা খোঁজাখুজি করার একপর্যায়ে বিকেল ৫ টায় প্রতিবেশী লিলোর বাড়িতে গিয়ে দেখতে পায় তার মেয়ে বমি করছে।

বিষয়টি শিশুটি তার বাবা-মাকে জানালে রাতেই নির্যাতনের শিকার ওই শিশুর মা বাদি হয়ে কিশোর তুষারকে আসামি করে আদমদীঘি থানায় যৌন নিপীড়ন সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তুষারকে গ্রেফতার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত তুষারকে আদালতে ও ভিকটিম ওই শিশুকে ডাক্তারী পরিক্ষা এবং জবানবন্দী গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

আদমদীঘিতে ৩ বছরের শিশুকে যৌন নিপীড়ন; কিশোর গ্রেফতার

আপডেট সময় : ১০:২১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬