তালায় জমকালো আয়োজনে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:১২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ১৪৭ বার পঠিত

সাতক্ষীরার তালা উপজেলার নওয়াপাড়া সরকারি স্কুল মাঠে জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকাল ৪টায় আয়োজিত এ খেলায় মুখোমুখি হয় জাতপুর সংহতি ফুটবল একাদশ ও খলিলনগর ফুটবল একাদশ। দুই দলের খেলোয়াড়দের অংশগ্রহণে মাঠে তৈরি হয় টানটান উত্তেজনা ও আনন্দঘন পরিবেশ। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৫ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন সরদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মিয়াজান আলী মোড়ল ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন শেখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাস্টার মতিয়ার রহমান, ৫ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান মনি, আব্দুল হালিম, আব্দুল মতিন, সরদার রফিকুল, কৃষক দলের আহবায়ক, মোস্তফা কামাল, মহিলা দল নেত্রী আকলিমা বেগম, সামজেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তোলে। তাই গ্রামবাংলার খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
প্রধান অতিথি আবুল হোসেন সরদার এলাকার বিভিন্ন খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত থেকে স্থানীয় মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি ক্রীড়াঙ্গনের উন্নয়নে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এ ধরনের সুন্দর আয়োজনকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

























