ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে জাতীয়তাবাদী চেতনায় তারুণ্যের জাগরণ

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ৫১ বার পঠিত

‘সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয়তাবাদী চেতনায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ‘স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজম’ শীর্ষক বিশেষ কর্মশালা।

শনিবার (১৪ নভেম্বর) কুমিল্লা বার্ডের অডিটোরিয়ামে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের (সুমন), এমপি।

কর্মশালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক দর্শন, তাত্ত্বিক ভিত্তি ও আদর্শিক চেতনা বিভিন্ন নান্দনিক ও তথ্যবহুল উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, মাদকাসক্তির ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষাঙ্গনে ইতিবাচক ও সুস্থ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় মাদকের ভয়াবহ ছোবল থেকে শিক্ষার্থী ও তরুণ সমাজকে রক্ষা, তাদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, জাতীয়তাবাদী চেতনা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে ছাত্রসমাজ একটি সচেতন, দায়িত্বশীল, মানবিক ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে ভূমিকা রাখবে।

কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল, দেশের স্বার্থ সবার আগে, বাংলাদেশের স্বার্থ সবার আগে।

ট্যাগস :

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে জাতীয়তাবাদী চেতনায় তারুণ্যের জাগরণ

আপডেট সময় : ০৯:১৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬