ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোরে ৪৪তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের স্টাডি ট্যুর Logo ভুয়া ওয়ার্ক অর্ডারে ২১ লাখ টাকার পণ্য লুট, যশোরে দম্পতি গ্রেফতার Logo সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে যশোরের দুই নেতা নির্বাচিত Logo জয়নগরে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার গণসংযোগ Logo আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বেনাপোলে মশাল মিছিল Logo বাতানবাড়ীতে রাস পূর্ণিমা উদযাপনে রাজু আহম্মেদ’র সহায়তা Logo চৌগাছার পাঁচ দিনব্যাপী রাসমেলা সমাপ্ত Logo দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে যুবদলের বিক্ষোভ Logo ভাটপাড়ায় তরুণদের মাঝে ফুটবল বিতরণ করলেন রাজু আহম্মেদ Logo বাতানবাড়ী মহাশ্মশানে আর্থিক অনুদান দিলেন মাসুদুর রহমান শামীম

যশোরে ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / ৪৫ বার পঠিত

যশোরে অভিযান চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে এসআরবি-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের ধলগা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন যশোর এসআরবি-৬-এর স্কোয়াড লিডার ও কোম্পানি কমান্ডার ইমামীম মুবীন সরকার সুমন।

অভিযান সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেন এসআরবি-৬-এর সদস্যরা। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। জব্দ করা প্রাইভেটকারটির নম্বর ঢাকা মেট্রো-গ-১৫-৪৬৮৫

আটক ব্যক্তিরা হলেন, ফরিদপুরের মধুখালী থানার আরপাড়া গ্রামের আব্দুল সাত্তার মল্লিকের ছেলে মোক্তার হোসেন এবং পটুয়াখালীর গলাচিপা এলাকার সেকেন্দার আলীর ছেলে রাজ্জাক।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকদ্রব্য পাচার ও পরিবহন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী সংস্থা।

ট্যাগস :

যশোরে ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ

আপডেট সময় : ০২:১৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬