ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়ছে টহল ও প্রযুক্তিনির্ভর নজরদারি

সীমান্তে পলাতক আসামি ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / ৪৯ বার পঠিত

সীমান্ত দিয়ে পলাতক ও ফেরারি আসামি, অপরাধী এবং দুষ্কৃতকারীদের অবৈধ যাতায়াত ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশ ও সন্দেহজনক চলাচল শনাক্ত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা, ড্রোন, সিসি ক্যামেরা এবং সার্চলাইট ব্যবহারের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে।

রোববার (১৫ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গুজব, অপপ্রচার, মানবপাচার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সাংবাদিক এবং স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন বিজিবির কর্মকর্তারা।

সভায় জানানো হয়, সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। দিন-রাত বিশেষ টহল পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। বিশেষ করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ, পলাতক ও ফেরারি আসামিদের পালিয়ে যাওয়া এবং অবৈধভাবে দেশে প্রবেশের ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

সীমান্তের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব দিচ্ছে বিজিবি। এরই অংশ হিসেবে নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা, ড্রোন, সিসি ক্যামেরা, সার্চলাইট এবং লেজার রেঞ্জ ফাইন্ডারের মতো প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি জোরদার করা হয়েছে।

বিজিবি কর্মকর্তারা জানান, রাতের অন্ধকারে সীমান্তের দুর্গম এলাকাগুলোতে অপরাধীদের চলাচল শনাক্ত করা বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এসব প্রযুক্তির মাধ্যমে অন্ধকার কিংবা দুর্গম এলাকায় মানুষের সন্দেহজনক চলাচল শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সমন্বয়ের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত তথ্য আদান-প্রদান এবং সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন করতে মাইকিং ও উঠান বৈঠকের মতো কর্মসূচিও অব্যাহত রয়েছে।

মতবিনিময় সভায় বিজিবির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সীমান্ত পরিস্থিতি নিয়ে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে সতর্ক করা হয়। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার পাশাপাশি অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তিকে আশ্রয় না দেওয়া এবং অবৈধ সীমান্ত পারাপারে কাউকে সহযোগিতা না করার আহ্বান জানানো হয়।

সাংবাদিকদের উদ্দেশে বিজিবির কর্মকর্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সীমান্ত দিয়ে অবৈধ পারাপারের রুট, মানবপাচারকারী দালাল চক্র এবং অপরাধীদের গতিবিধি সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানিয়ে সহযোগিতা করা যেতে পারে। সীমান্ত অপরাধ দমনে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ও স্থানীয় জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় আরও স্পষ্ট করা হয়, কোনো পলাতক বা ফেরারি আসামি কিংবা অপরাধী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সন্দেহজনক ব্যক্তির চলাচল, মানবপাচার, চোরাচালান কিংবা যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য জানাতে বিজিবির নির্ধারিত হটলাইন নম্বর ০১৭৬৯৬০৪১১৫-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। পাশাপাশি তথ্য প্রদানকারীকে বিশেষ পুরস্কার দেওয়ার কথাও জানানো হয়েছে।

সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির নিজস্ব তৎপরতার পাশাপাশি সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :

বাড়ছে টহল ও প্রযুক্তিনির্ভর নজরদারি

সীমান্তে পলাতক আসামি ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি

আপডেট সময় : ০৬:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬