ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ

কেশবপুরে সামান্য টাকা নিয়ে বিরোধে বিএনপি নেতাকে মারধর

তুহিন হোসেন, কেশবপুর
  • আপডেট সময় : ১২:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ৫৩৮ বার পঠিত

যশোরের কেশবপুরে মাত্র ১ হাজার ৫০০ টাকা পাওনাকে কেন্দ্র করে চন্দন রায় (৩৫) নামে এক বিএনপি নেতাকে মারধর, তাঁর স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নকুল রায় (৪২) নামে এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী চন্দন রায়।

অভিযোগকারী চন্দন রায় মনোহরনগর বাগডাঙ্গা গ্রামের বাসুদেব রায়ের ছেলে। তিনি কেশবপুর পাঁজিয়া ইউনিয়ন মনোহরনগরনগর বাগডাঙ্গা গ্রামের ৪ নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত নকুল রায় চন্দন রায়ের কাছে ১ হাজার ৫০০ টাকা পাওনা দাবি করে আসছিলেন। এ টাকা নিয়ে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময় তাঁকে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন।

অভিযোগে বলা হয়, গত ১৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নকুল রায়সহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন চন্দন রায়ের বাড়ির সামনে গিয়ে পাওনা টাকা নিয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। চন্দন রায় গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্তরা তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।

এ সময় স্বামীকে রক্ষা করতে তাঁর স্ত্রী এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে অভিযুক্ত নকুল রায় তাঁর স্ত্রীর পরিহিত শাড়ি ছিঁড়ে শ্লীলতাহানি করেন এবং গলায় থাকা আনুমানিক ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার মূল্য প্রায় ১ লাখ টাকা, ছিনিয়ে নেন বলে অভিযোগ করেন চন্দন রায়।

তাঁদের চিৎকারে স্থানীয় স্বপন রায় ও কাজল রায়সহ আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে চন্দন রায় জানান, ঘটনার পর আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত নকুল রায়ের বক্তব্য জানা সম্ভব হয়নি।

ট্যাগস :

স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ

কেশবপুরে সামান্য টাকা নিয়ে বিরোধে বিএনপি নেতাকে মারধর

আপডেট সময় : ১২:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬