ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কেশবপুর গড়ভাঙ্গা বিদ্যালয়ের মাঠ সংস্কারে লাখ টাকা বরাদ্দ, চলছে কাজ

তুহিন হোসেন, কেশবপুর
  • আপডেট সময় : ১১:০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / ৬০ বার পঠিত

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারের জন্য ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সারাদেশব্যাপী ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে বিশেষ প্রকল্পের মাধ্যমে এ বরাদ্দ দেওয়া হয়। ইতোমধ্যে মাঠ সংস্কারের কাজ চলমান রয়েছে।

শুক্রবার সকালে চলমান সংস্কারকাজ পরিদর্শন করেন প্রকল্পের সভাপতি ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রেজাউল করিম রেজা। এ সময় উপস্থিত ছিলেন গড়ভাঙ্গা বাজার পরিচালনা কমিটির সভাপতি শরিফুল ইসলাম, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, গড়ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম এবং গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী মিন্টু রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রকল্পটির নাম ‘গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠ সংস্কার’। এর আওতায় বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার ও খেলাধুলার উপযোগী করে তোলার কাজ করা হচ্ছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, মাঠ সংস্কারের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন সহজ হবে।

স্থানীয়দের মতে, তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বিদ্যালয়ের মাঠ সংস্কারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

কেশবপুর গড়ভাঙ্গা বিদ্যালয়ের মাঠ সংস্কারে লাখ টাকা বরাদ্দ, চলছে কাজ

আপডেট সময় : ১১:০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬